শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলা মগি ইউনিয়নের টিলা গ্রামে আজ বুধবার সকালে আনুমানিক ৮টায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা সেতু (২৫) ও  ৮ মাসের মেয়ে আনিশা মৃ'ত্যু ব'র'ণ করেন।

মা সন্তানকে কোলে করে, ঐ মা রাইচ কুকারের ভাত চামচ দিয়ে নাড়ছিলেন।এ সময় চামচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা আহত হয়।অসুস্থ্য মা-মেয়েকে উদ্ধার করে, পরিবারের সদস্যরা মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে।সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।সেতুর স্বামীর নাম আওয়াল মোল্লা।এ ঘটনার পর অসহায় পিতা পরিবারে ও এলাকায় চলছে শোকের মাতন।আজ বুধবার বাদ আসর তাদের নিজ গ্রাম টিলাতে জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।


সুবির কুমার,

শালিখা প্রতিনিধি,বাংলাদেশ দর্পণ