শালিখা-(মাগুরা) প্রতিনিধিঃ মাগুরায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমের অপসংবাদিকতা ও তার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ জুন বিকালে মাগুরা সার্কিট হাউসের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সবুর উপসচিব বাংলাদেশ প্রেস কাউন্সিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার সুপার মিনা মাহমুদা। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জনাব পাবেল দাস। সভাপতিত্ব করেন জনাব মোঃ অহিদুল ইসলাম জেলা প্রশাসক মাগুরা। মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।প্রশিক্ষন শেষে সনদ বিতরণ করা হয়।
সুবির কুমার
শালিখা-(মাগুরা) প্রতিনিধি,বাংলাদেশ দর্পণ