শালিখা উপজেলার আড়পাড়া বাজারের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ(২৩৩১) ও ইমারত নির্মাণ টাইলস শ্রমিক ইউনিয়ন রেজিঃ  (২৪৫৮) এর পক্ষ থেকে আর্থিক সহায়তা করেন।

শালিখা উপজেলার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন। তাকে আর্থিক সহায়তা করেন, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ও ইমারত নির্মাণ , টাইলস শ্রমিক ইউনিয়ন। 
 সময় উপস্থিত ছিলেন, টাইলস শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ শাহজালালের সভাপতিত্বে, প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা অধ্যাপক মশিউর রহমান, সহকারি পরিচালক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর -মাগুরা কুষ্টিয়া অঞ্চল। তিনি বলেন শ্রমিক যদি এক থাকে তাহলে প্রত্যেকটা শ্রমিকের বিপদে পাশে থাকা সম্ভব ও আর্থিক সহায়তা করা সম্ভব। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামাতে আমির বাচ্চু ও ট্রেড সম্পাদক নাসির। 

আরো উপস্থিত ছিলেন‌, ইমারত নির্মাণ  টাইল শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব সরদার, সহ-সভাপতি মনিরুজ্জামান, বিদ্যুৎ,  ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক টোকন, সাংগঠনিক সম্পাদক সুবির ঘোষ, প্রচার সম্পাদক রুবেল ইসলাম, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মাখোম,
সুবির কুমার
শালিখা প্রতিনিধি,বাংলাদেশ দর্পণ