শালিখা প্রতিনিধি, সুবির কুমার:
মাগুরা শালিখায় মাঠে মাঠে সবুজের সমারোহ দিগন্তজুড়ে এখন ফসলের মাঠে সবুজের সমারোহ। চোখের দৃষ্টি যতদূর যায়, শুধু সবুজ আর সবুজ ফসলের মাঠ। মাঠের পর মাঠ জুড়ে সবুজ ধানের গাছ বাতাসে দোল খাচ্ছে। ধানের চারা ও গাছের চেহারাও খুব ভালো। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বোরো ধানের বাম্পার ফলন হবে। এমনটাই আশা করছেন উপজেলার সাতটি ইউনিয়নের কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর শালিখা উপজেলায় ১৩ হাজার পাচশত পচাত্তর হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। যাহা গত মৌসুম থেকে ৫ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে।
উপজেলার তালখড়ি ইউনিয়নের কৃষক মোঃ আব্দুর রহিম বলেন, আবহাওয়া অনুকুল থাকলে আশা করছি ফলন ভালো হবে।
শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বলেন, এ বছর শালিখা উপজেলায় (১৩) হাজার পাচশত পচাত্তর হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। পোকার আক্রমণ, অকালবন্যা ও অনাবৃষ্টির ভোগান্তি না থাকায় বোরো ধানের বাম্পার ফলন হবে বলেও ধারণা করেন তিনি।
সুবির কুমার
মাগুরা।
১৪-৩-২৫