শালিখা প্রতিনিধি:
মাগুরা জেলার শালিখা উপজেলার কর্মরত সাংবাদিকদের বৃন্দুদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার।
সকাল ৯টায় আড়পাড়া থেকে চুয়াডাঙ্গা আক্কাস পার্ক এন্ড রিসোর্ট এর উদ্দেশ্যে রওনা করেন সাংবাদিক বৃন্দূ। চুয়াডাঙ্গা সদর থেকে ১২ কিলোমিটার পূর্বে অবস্থিত এ পার্কে ৩৫০ বিঘা জমির উপর অবস্থিত এই পার্ক। চুয়াডাঙ্গা জেলার দশমী,বদরগঞ্জের পার্কে এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী ইন্দ্রনীল অ্যান্ড অ্যাসোসিয়েট এর সিইও শ্রী ইন্দ্রনীল বিশ্বাস,প্রেসক্লাব শালিখার সহ সভাপতি জি আর এম তারিখ, সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী,সাংবাদিক নাজমুল হক, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম, আবু জাফর লাল, প্রচার সম্পাদক মোঃ আবু হুরাইরা সহ আরোও অনেকেই। এ ব্যাপারে শ্রী ইন্দ্রনীল এর সাথে কথা বললে তিনি বলেন কর্তব্য কর্ম শেষ অবকাশে বিভিন্ন অজানা অদেখা স্থানসমুহ ভ্রমন করলে মানুষের একঘেয়েমী দুর করে বলে মনে করি। সাংবাদিক নওয়াব আলী জানান, জীবনের হতাশা
ক্লান্তি দূর করতে প্রতিটি মানুষেরই ভ্রমণ আবশ্যক। আক্কাস লেক ভিউ পার্ক এন্ড রিসোর্ট এর দৃশ্য দেখে আমি মুগ্ধ। রিসোর্টের পরিচালক,রাহুল হোসেন বলেন পার্কটি মাত্র নয় মাস তৈরি হয়েছে পার্কের সকল উন্নয়ন কার্যক্রম চলমান।
শালিখা মাগুরা
২১/০২/২০২৫