শালিখা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় দেশে চলমান শয়তানের খোঁজ (ডেভিল হান্ট) অভিযান পরিচালনা আল-আমিন কাজী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে, যৌথবাহিনীর সদস্যরা।
আটক আলামিন কাজী শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের তিলখড়ি গ্রামের ইব্রাহিম কাজীর ছেলে। বৃহস্পতিবার ভোরবেলা নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ১টি এক নলা বন্দুক (দেশীয়), ১টি কার্তুজ, ১০ টা রামদা (দেশীয় বড় দা), ১টা চাইনিজ কুরাল, ১টি চাপাতিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন, যৌথ বাহিনীর সদস্যরা। মাগুরা সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর শাফিনের বরাত এ তথ্য নিশ্চিত করে শালিখা থানা ওসি তদন্ত মিলন কুমার ঘোষ বলেন, যৌথবাহিনী আলামিনকে আটক করে শালিখা থানায় সোপর্দ করেছে।
পরে বেলা আড়াইটায় শালিখা উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আটক আলামিনের স্ত্রী শারমিন খাতুন বলেন, শালিখা উপজেলার তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকার বিদ্যমান প্রতিপক্ষ দল যৌথ বাহিনীকে ব্যবহার করে আমার নিরপরাধ স্বামীকে আটক করেছে। আমার স্বামীর আটকের ঘটনাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রমোদিত, বানেয়াট বলে অভিযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আটক আলামিনের বাবা ইব্রাহিম কাজী, চাচা নজরুল কাজী এবং পরিবারের লোকজন।
সুবির কুমার
শালিখা প্রতিনিধি (মাগুরা),বাংলাদেশ দর্পণ