নড়াইল: মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ টুকু মোল্যা(৩৬) নামের ০১ জন মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।


গ্রেফতারকৃত মোঃ টুকু মোল্যা(৩৬) নড়াইল জেলার সদর থানাধীন চাঁচড়া গ্রামের মৃত শাহাদাৎ মোল্যার ছেলে। গত ৩১ ডিসেম্বর'২৪ রাত ২২:৪০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামস্থ ইবাদের মোড় নামক পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ) সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ টুকু মোল্যা(৩৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।