শালিখা প্রতিনিধি:
মাগুরার শালিখায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে শালিখা থানা পুলিশ। 



পুলিশ সূত্রে জানা যায়, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার নির্দেশনায় শালিখা থানার অফিসারগণ গত সোমবার (৩০ ডিসেম্বর) রাত্রিকালীন শালিখা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সিমাখালি গ্রামের মতিয়ার রহমান।


দেশমূখপাড়া গ্রামের আশরাফুল, বরইচারা গ্রামের সুখদেব তরফদার,খোলাবাড়ি গ্রামের মনিরুল ইসলাম।

 রামপুর গ্রামের আতিয়ার রহমান, শাহিনুর, করিম মোল্লা, তরিকুল ইসলামসহ মোট ৮জনকে গ্রেফতার করা হয়।



শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, শালিখা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শালিখা থানা পুলিশ বিভিন্ন মামলার ৮ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি  গ্রেফতার করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 



সুবীর কুমার | শালিখা, মাগুরা