শালিখা প্রতিনিধি: মাগুরার শালিখায় বাংলাদেশ জামায়াত ইসলামী ইউনিয়ন সম্মেলন শুক্রবার বিকাল ৪টায় আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ও পুলুম গোলাম ছরোয়ার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
আড়পাড়া ইউনিয়ন আমীর আব্দুল হাকিম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি বাকের।
প্রধান অতিথির বক্তব্যে এমবি বাকের বলেন,আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তাই আসুন আদর্শ দেশ গঠনে একে অপরকে সহযোগিতা করি। তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রীরা ছিল লুটরাজ। তারা দেশের টাকা লুট করে দেশকে শূন্য থালায় পরিণত করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মাগুরা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, যশোর-কুষ্টিয়া অঞ্চলের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী পরিচালক অধ্যাপক মশিউর রহমান, মাগুরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার আমির অধ্যাপক আফসার আলী।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে ইব্রাহিম বিশ্বাস
বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে দেশে খাদ্যের অভাব হবেনা, প্রশাসন বেশি লাভবান হবে তিনি আরো বলেন, এদেশকে সোনার দেশে পরিণত করতে চাইলে ইসলামী শাসনের বিকল্প নেই।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার সাবেক আমির আলমগীর হোসেন, মাগুরা ল-ইয়ার্সকাউন্সিলের সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এ্যাড: ফরিদ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার অমুসলিম বিভাগের সভাপতি উত্তম কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদকঃ প্রনয় কুমার বিশ্বাস। আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকবৃন্দ ও কর্মী বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আড়পাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ডাঃ আলী আহমদ
সুবির কুমার | শালিখা, মাগুরা